খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবিতে পরিবর্তন, নতুন দায়িত্বে তামিম ইকবাল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বড় ধরনের পরিবর্তন এনে আগের বোর্ড ভেঙে দিয়ে নতুন একটি এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন কমিটি গঠনের মাধ্যমে বোর্ডের দায়িত্বে আনা হয়েছে সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে, যিনি এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

১১ সদস্যের এই কমিটিতে আরও আছেন—রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

ক্রিকেট বোর্ডে নতুন এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কাঠামোয় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মতামত দিন