আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশে আবারও ভূমিকম্পের কম্পন অনুভূত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ (মঙ্গলবার) বিকেল ২টা ৪৮ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা থেকে সৃষ্ট ৪.৯ মাত্রার ভূমিকম্পের কম্পন বাংলাদেশে অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর‑পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১0 কিলোমিটার ছিল।

ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পনটি দেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতেও টের পাওয়া গেছে। শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন অংশে কম্পনের অনুভূতি ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় সীমান্তসংলগ্ন এলাকায় অনেক মানুষ হঠাৎ কম্পনের কারণে আতঙ্কিত হয়েছিলেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন