অপরাধ
ছবি: সংগৃহীত

মাধবপুরে জমিজমা বিরোধে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, ৩০ আহত।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে জমির মালিকানা নিয়ে দুই গ্রুপের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন বৃদ্ধ নিহত হয়েছেন এবং প্রায় ত্রিশজন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মোহাম্মদ আলী (৬৫) এবং প্রতিবেশী কামাল মিয়া দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়িত ছিলেন। সোমবার বিকেলে এই বিরোধ মেটানোর জন্য একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় উত্তেজনা বৃদ্ধি পেয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা একে অপরের ওপর হামলা চালান, যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থার কয়েকজনকে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।

মোহাম্মদ আলী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাধবপুর থানার কর্মকর্তা মো. সোহেল রানা জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর।

মতামত দিন