সংযুক্ত আরব আমিরাতে হজ ও ঈদুল আজহার সরকারি ছুটির অনুমোদন।
সংযুক্ত আরব আমিরাত, ৫ এপ্রিল ২০২৬ – আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে দেশটির মন্ত্রিসভা সরকারি ছুটির অনুমোদন দিয়েছে। এই তথ্য দিয়েছে খালিজ টাইমস।
মন্ত্রিসভার বরাতে বলা হয়েছে, আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ চাঁদ দেখা সাপেক্ষে শুরু হতে পারে ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় এবং আরাফাতের ময়দানে অবস্থান করেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।
সে অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) হতে পারে পবিত্র হজ, আর ২৭ মে (বুধবার) হতে পারে ঈদুল আজহা।
সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি দুই দিন—শনিবার ও রোববার। তাই, এই বছর হজ ও ঈদুল আজহার উপলক্ষে সরকারি ছুটি হবে:
- ২৬ মে – পবিত্র হজের দিন
- ২৭–২৯ মে – ঈদুল আজহার ছুটি
- ৩০–৩১ মে – সাপ্তাহিক ছুটি
অর্থাৎ, এবারের ঈদুল আজহার উপলক্ষে দেশটির বাসিন্দারা মোট ৬ দিন সরকারি ছুটি উপভোগ করবেন।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
মতামত দিন