জাতীয়
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করেছে। এই পরীক্ষায় ৩ ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষাটি গত বছর ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ ৬৪৪ জন প্রার্থী।

বিসিএস বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩ ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে, যা ক্যাডার ও নন-ক্যাডার পদের সমন্বয়ে হবে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সূচি শিগগিরই পিএসসি দ্বারা ঘোষণা করা হবে।

মতামত দিন