অপরাধ
ছবি: সংগৃহীত

জামালপুরে ভুট্টা ক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় জুয়েল শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুয়েল শেখ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে নিখোঁজ হওয়া জুয়েলের পরিবার মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। আজ সকালে ইসলামপুরে তার মরদেহ উদ্ধারের পর, জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন