ব্যাপক হামলার আশঙ্কায় ইরানের তেহরানে রেড এলার্ট জারি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার আশঙ্কায় ইরানের রাজধানী তেহরানে রেড এলার্ট জারি করা হয়েছে। তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলতে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন, যা গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার রাত ১২টায় শেষ হবে। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শত্রুপক্ষের জন্য তারা হরমুজ প্রণালি খুলবে না।
সংঘাতের প্রেক্ষাপটে ইরান সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি চায় না, বরং মধ্যপ্রাচ্যজুড়ে একটি ‘সমন্বিত ও স্থায়ী শান্তিচুক্তি’ কামনা করছে।
দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
মতামত দিন