জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় এ তিন শিশুর মৃত্যু ঘটে। রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে হামের উপসর্গ নিয়ে ১২৩ রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে এবং ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মোট ৪২৯ রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস জানান, "আমরা শুধু রামেক হাসপাতালে মারা যাওয়া রোগীর তথ্য জানাতে পারি, বেসরকারি হাসপাতালে মারা যাওয়া রোগী আমাদের তালিকায় আসে না।" তিনি আরও বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরে, আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

মতামত দিন