আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চীনা প্রেসিডেন্টের নতুন শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ার আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ব অর্থনীতির বর্তমান অস্থির পরিস্থিতি এবং মার্কিন-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে, চীনা প্রেসিডেন্ট সি জিনপিং তার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন এবং শক্তিশালী কৌশল প্রণয়ন করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে প্রকাশিত এক বিবৃতিতে সি জিনপিং বলেন, "বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে চীনের জন্য জ্বালানি নিরাপত্তা রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

তিনি বলেছেন, চীনের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দেওয়া হবে এবং পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে পরমাণু শক্তি প্রসারের কথাও তিনি উল্লেখ করেছেন। সি জিনপিং আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বের বর্তমান জ্বালানি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী একটি নতুন এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি (জ্বালানি নিরাপত্তা কৌশল) প্রণয়ন করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় চীনের মতো বৃহৎ অর্থনীতির জন্য এটি একটি বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। চীন, যার শিল্প উৎপাদন বজায় রাখতে তেলের উপর নির্ভরশীল, এখন বিকল্প শক্তির খোঁজে মরিয়া হয়ে উঠেছে।

বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির এই অস্থির সময়ে চীনের এই পদক্ষেপ ভবিষ্যতে জ্বালানি বাজারের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন