জাতীয়
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে, আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে ডিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি। তারা জানিয়েছে, গ্রেপ্তারের কারণ বা সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মতামত দিন