জাতীয়
ছবি: সংগৃহীত

সংসদের নবম দিনে ৭ বিল পাস, নতুন ৪ বিল উত্থাপন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে গুরুত্বপূর্ণ একাধিক আইন পাসের পাশাপাশি নতুন কিছু বিল উত্থাপন করা হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩১ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচিতে মোট ৭টি বিল পাস হয় এবং ৪টি নতুন বিল সংসদে উপস্থাপন করা হয়।

পাস হওয়া বিলসমূহ

সংসদে এদিন নির্বাচন ও প্রশাসনিক সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিল অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—

  • গণপ্রতিনিধিত্ব সংক্রান্ত সংশোধনী বিল
  • নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল ২০২৬
  • ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬
  • নির্বাচন কর্মকর্তাদের বিশেষ বিধান সংশোধন বিল ২০২৬
  • নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংশোধনী বিল
  • জাতীয় সংসদ সচিবালয় সম্পর্কিত অন্তর্বর্তীকালীন বিধান রহিতকরণ বিল
  • বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল ২০২৬

উত্থাপিত বিল

অন্যদিকে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নতুন করে সংসদে তোলা হয়েছে, যেগুলোর ওপর পরবর্তীতে আলোচনা হবে। এর মধ্যে—

  • জাতীয় মানবাধিকার কমিশন বিল রহিতকরণ প্রস্তাব, যা নিয়ে আগামী দুই দিন আলোচনা নির্ধারিত
  • সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত বিল, যা আপাতত উত্থাপনের পর্যায়েই রয়েছে
  • ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষা সংক্রান্ত একটি বিল, যা পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটিতে পাঠানো হয়েছে
  • সুপ্রিম কোর্ট সচিবালয় বিল রহিতকরণের প্রস্তাব

মতামত দিন