ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের মধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৪ জ্বালানিবাহী জাহাজ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি চাহিদা পূরণে নতুন করে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি এবং গ্যাস অয়েল রয়েছে, যা ইতোমধ্যে খালাসের প্রক্রিয়ায় রয়েছে।

বন্দর সূত্রে জানা যায়, বিভিন্ন দেশ থেকে ধাপে ধাপে জাহাজগুলো বন্দরে আসে এবং নির্ধারিত স্থানে নোঙর করে। বর্তমানে প্রতিটি জাহাজ থেকেই পণ্য নামানোর কাজ চলছে।

ভারত থেকে আসা একটি এলপিজিবাহী জাহাজ ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল বহনকারী আরেকটি জাহাজ বন্দরের নির্দিষ্ট জেটিতে রয়েছে এবং শিগগিরই এর খালাস শেষ হবে।

এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি আনা একটি জাহাজ এফএসআরইউ টার্মিনালে কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে চীন থেকে এলপিজি বহনকারী আরেকটি জাহাজ চার্লি পয়েন্টে অবস্থান করে খালাস কার্যক্রম চালাচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব পণ্য দ্রুত খালাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন