উপনির্বাচন ঘিরে নির্দিষ্ট এলাকায় বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক।
ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি শূন্য আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওইসব এলাকার ব্যাংক শাখা ও উপশাখাগুলোতে লেনদেন বন্ধ থাকবে।
এ সংক্রান্ত নির্দেশনা সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
জানা গেছে, ওই দিন বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কেবল শাখাই নয়—আঞ্চলিক কার্যালয়সহ সংশ্লিষ্ট সব ব্যাংকিং ইউনিট এই সিদ্ধান্তের আওতায় পড়বে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
মতামত দিন