৭ এপ্রিল থেকে জাটকা সংরক্ষণে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু।
ইলিশের উৎপাদন বাড়াতে ও জাটকা রক্ষায় সরকার আগামী ৭ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ নামে এই কর্মসূচি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই কর্মসূচির পরপরই সাগরে মাছ আহরণে দীর্ঘ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
সরকারি উদ্যোগের অংশ হিসেবে দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে চাঁদপুর সদর এলাকায়।
মন্ত্রী আরও জানান, ইলিশের বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে অবৈধ পাচার ঠেকাতে নজরদারি জোরদারসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন