অর্থনীতি
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩,৩৩০ কোটি টাকা: অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ প্রায় ৩,৩৩০ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি হিসেবে চিহ্নিত।

এ তথ্য অর্থমন্ত্রী সোমবার ত্রয়োদশ সংসদের অধিবেশন চলাকালে প্রশ্নোত্তরে জানান। তিনি আরও উল্লেখ করেন, খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছে।

দেশের অর্থনীতিবিদরা বলছেন, ঋণ খেলাপির এই প্রবণতা ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। পাশাপাশি সংসদে শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করা হয়েছে, যাতে কয়েকজন সংসদ সদস্যও রয়েছে।

দেশের সামগ্রিক খেলাপি ঋণ ব্যাংকিং খাতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকারও বেশি, যা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

মতামত দিন