জাতীয়
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হবে কি না তা সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

মন্ত্রী জানান, সরকার নিজে কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যেটুকু ইলিশ পাঠানো হয়, তা শুধুমাত্র সৌজন্যমূলক। তিনি আরও বলেন, সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নিচ্ছে। সরবরাহ বাড়লে বাজারে দাম কমে যাবে এবং সাধারণ মানুষ সহজে ইলিশ কিনতে পারবে।

মোহাম্মদ আমিন উর রশিদ জাটকা আহরণ, ক্রয়-বিক্রী ও মজুদ থেকে জনসাধারণকে বিরত থাকার জন্যও সচেতন থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চালানো হবে

মতামত দিন