ইরানের যুদ্ধবিরতির একমাত্র কারণ প্রকাশ।
নিজেস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে খুলবে না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়—এই ধারণা থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, পাকিস্তান ইতোমধ্যে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা ইরান বর্তমানে পর্যালোচনা করছে। তবে দেশটি স্পষ্ট করে দিয়েছে, কোনো বহিরাগত চাপ বা সময়সীমার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে না; কেবল নিজেদের কৌশলগত সুবিধা ও নিরাপত্তার দিক বিবেচনা করে তারা প্রণালার ব্যবস্থাপনাকে নির্ধারণ করবে।
হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ, যার মাধ্যমে প্রতিদিন বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাত ও পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে যদি প্রণালি সীমিত বা বন্ধ হয়ে যায়, তা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অবস্থান নির্দেশ করছে যে তারা শুধুমাত্র স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের দিকে আগ্রহী, অস্থায়ী সমঝোতায় নয়।

মতামত দিন