জ্বালানি সংকটের কারণে সিলেটের শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং গ্যাস সরবরাহের ঘাটতির প্রভাবে সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোম্পানির জিএম (অ্যাডমিন) সাজ্জাদুর রহমান সোমবার (৬ এপ্রিল, ২০২৬) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুসারে ৩ এপ্রিল থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এই স্থগিতাদেশ আগামী এক মাস পর্যন্ত প্রযোজ্য। তবে মে মাসে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন পুনরায় শুরু হওয়ার আশা করা হচ্ছে।
গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাপতিত্বে একটি জরুরি সভায় দেশের বড় সার কারখানাগুলোর জন্য রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ এবং উৎপাদন পরিকল্পনা নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শাহজালাল ফার্টিলাইজারের উৎপাদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একই সময়ে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তেও উৎপাদন ও গ্যাস সরবরাহ সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, এই সময়ের মধ্যে কৃষি ক্ষেত্রে সার সরবরাহে কোনো বিঘ্ন না ঘটানো।
মতামত দিন