জাতীয়
ছবি: সংগৃহীত

ধর্মীয় অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

ধর্মীয় অবমাননার অভিযোগে মামলা করা বাউল শিল্পী আবুল সরকারকে হাইকোর্টে জামিন দিয়েছেন বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ। একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না।

মামলার বিস্তারিত অনুযায়ী, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আবুল সরকারকে মানিকগঞ্জ ডিবি পুলিশ আটক করে। পরের দিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ ওই ঘটনার ভিত্তিতে থানায় মামলা দায়ের করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ডা. মো. মাহফুজুর রহমান আরও একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আবুল সরকার মেলার মঞ্চে পরিবেশিত গান অনুষ্ঠানে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

আদালতের জামিন প্রদানের সঙ্গে এই মামলার স্থায়ী জামিনের বিষয়ে রুল জারি হওয়ায় এখন পরবর্তী শুনানির অপেক্ষা চলছে।

মতামত দিন