মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা।
আইআরজিসি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, খাদেমি প্রায় পাঁচ দশক ধরে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
তার নেতৃত্বে বহু গোপন তৎপরতা এবং নিরাপত্তা কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মেজর জেনারেলের জানাজা ও দাফনের বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।
মতামত দিন