ট্রাম্পের হুমকির জবাবে ইরানের কঠোর বার্তা, বিশ্বজুড়ে উত্তেজনা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তেহরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আর পূর্বের মতো খোলা থাকবে না।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী জানিয়েছে, পারস্য উপসাগরে একটি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে অঞ্চলভিত্তিক দেশগুলোই নৌ নিরাপত্তা নিশ্চিত করবে। এই ব্যবস্থায় নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হচ্ছে, আধুনিক নজরদারি প্রযুক্তি বসানো হচ্ছে এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করা হয়েছে।
আইআরজিসি সতর্ক করেছে, বিদেশি কোনো শক্তি যদি এই নতুন পরিস্থিতি চ্যালেঞ্জ করে, তা কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি আরও জানিয়েছেন, হরমুজের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও ঝুঁকিতে পড়তে পারে।
ইরানের সংসদে একটি খসড়া বিল প্রস্তাবিত হয়েছে, যাতে ট্রানজিট ফি আরোপ, নির্দিষ্ট দেশের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা সমর্থনকারী দেশের জাহাজ নিয়ন্ত্রণের প্রস্তাব রাখা হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, এই উত্তেজনা বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহকে প্রভাবিত করতে পারে।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস, প্রেস টিভি

মতামত দিন