কুয়ালালামপুরে তিন লরি ও একটি পিকআপের ত্রৈমুখী সংঘর্ষে বাংলাদেশিসহ ২ জন নিহত।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে শনিবার বিকেলে এক ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। ঘটনা ঘটে ডিউটি-উলু ক্লাং এক্সপ্রেসওয়ের আয়ের পানাস টোলপ্লাজার কাছে, আমপাংমুখী রাস্তার অংশে।
পুলিশ জানিয়েছে, একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে হাইওয়ের মাঝখানে থেমে যায়। পেছন থেকে আসা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিতে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাস্থলে দাঁড়ানো আরেকটি লরি সাহায্য করতে গেলে, তৃতীয় একটি লরি সব যানবাহনকে আঘাত করে। এই ক্রমাগত সংঘর্ষের ফলে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তারা ছিলেন নিজেদের গাড়ির বাইরে, পরিস্থিতি দেখছিলেন। নিহতদের একজন ৫৩ বছর বয়সী বাংলাদেশি পিকআপ চালক এবং অপরজন ৫২ বছর বয়সী স্থানীয় মালয়েশিয়ান লরিচালক।
এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন মালয়েশিয়ান ও একজন বিদেশি। তাদের উদ্ধার করে কুয়ালালামপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের প্রধান জামজুরি মোহাম্মদ ইসা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে শেষ আসা লরির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনার ধারা সৃষ্টি হয়েছে। এখনো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
মতামত দিন