আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন, যা স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে অনুষ্ঠিত হবে। এই সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন

সংবাদ সম্মেলনের মূল বিষয় হবে ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ থাকা এক ক্রুর উদ্ধার অভিযান। এর আগে ট্রাম্প সংবাদ সম্মেলন ওভাল অফিসে করার কথা বললেও পরবর্তীতে এটি হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নেওয়া হয়েছে

গত শুক্রবার ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এ ঘটনায় দুইজন ক্রু ছিলেন: একজন পাইলট এবং একজন অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তা। ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত হানার ফলে উভয়েই ককপিট থেকে বেরিয়ে যান।

পাইলটকে দ্রুত উদ্ধার করা হয়, কিন্তু অস্ত্রব্যবস্থা–সংক্রান্ত কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মার্কিন বাহিনী জরুরি ভিত্তিতে ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে তাঁকেও উদ্ধার করতে সক্ষম হয়।

তথ্যসূত্র: সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস

মতামত দিন