জামালপুরে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ।
জামালপুরের দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে সোমবার (৬ এপ্রিল) সকালে ফেসবুকে তেল বিক্রি হবে এমন গুজব ছড়িয়ে পড়ার পর মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সময় পাম্প বন্ধ থাকায় তারা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, এটি মূলত ফেসবুক পোস্ট থেকে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মতামত দিন