আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের জন্য পাঠানো অস্ত্র মেরে দিয়েছে কুর্দিরা: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা দিতে পাঠানো অস্ত্র তাদের হাতে পৌঁছানোর আগেই হারিয়ে যায়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে ইরানের বিক্ষোভকারীদের শক্তিশালী করতে এবং সরকারের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, কুর্দি গোষ্ঠীগুলোর মাধ্যমে অস্ত্রগুলো ইরানে পাঠানো হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেগুলো গন্তব্যে পৌঁছায়নি।

ট্রাম্পের ধারণা, পথে কুর্দি যোদ্ধারাই এসব অস্ত্র নিজেদের কাছে রেখে দিয়েছে। যদিও তিনি নির্দিষ্ট করে কোন গোষ্ঠী জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, বিক্ষোভকারীদের সহায়তার উদ্দেশ্যে নেওয়া উদ্যোগটি বাস্তবায়নের আগেই ভেস্তে যায়।

মতামত দিন