মঙ্গলবার ইরানের অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের,পাল্টা জবাবের ইঙ্গিত তেহরানের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আঘাত হানা হতে পারে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন মঙ্গলবার ইরানের জন্য “অভূতপূর্ব ধ্বংসের দিন” হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, তা না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
এর আগেই ইরানের সামরিক নেতৃত্ব পাল্টা প্রতিক্রিয়ার বার্তা দিয়েছে। দেশটির যৌথ কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও প্রতিশোধ হিসেবে গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
ইরানের রাষ্ট্রীয় সূত্রগুলো দাবি করেছে, সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে তারা ইতোমধ্যে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাতের পর পাল্টা হিসেবে বিভিন্ন তেল স্থাপনায় হামলার কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে একই ইস্যুতে ট্রাম্প হরমুজ প্রণালি খোলার দাবি জানিয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, যা এখন নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

মতামত দিন