জাতীয়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে দুই থানার ওসি ক্লোজড।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে দুই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হঠাৎ করে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সদর মডেল থানার ওসি আব্দুল হালিম এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল বারিককে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ক্লোজড করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, তা আদেশে উল্লেখ না থাকায় বিস্তারিত কিছু জানানো সম্ভব হয়নি বলে জানান তিনি।

মতামত দিন