ইরানের অবকাঠামোর ওপর হামলা নরকের দ্বার খুলবে: মেজর জেনারেল আলি আবদুল্লাহি।
ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট, খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, দেশটির অবকাঠামোর ওপর কোনো হামলা হলে আগ্রাসীদের জন্য ‘নরকের দ্বার’ খোলা হবে।
শনিবার (৫ এপ্রিল) কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “অস্থির ও বেপরোয়া পদক্ষেপ” হিসেবে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “অপ্ররোচিত আগ্রাসন” মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।
কমান্ডারের বার্তা স্পষ্ট: যে কোনো হামলার বিপরীতে কঠোর প্রতিশোধের জন্য প্রস্তুত ইরান।
সূত্র: প্রেস টিভি
মতামত দিন