ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন চীনকে পিছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বস্ত্র ও পোশাক অধিদপ্তর (Office of Textiles and Apparel)-এর তথ্যে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি‑ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে উঠেছে, আর দীর্ঘদিন শীর্ষে থাকা চীন পিছিয়ে গেছে।

ডেটা অনুযায়ী, এই দুই মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮.৫৩ % কম

এদিকে ভিয়েতনাম শীর্ষ অবস্থানে রয়েছে; তাদের রপ্তানি প্রায় ২.৭ বিলিয়ন ডলার হয়েছে এবং গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। চীনের রপ্তানি কমে ১.১৭ বিলিয়ন ডলারে নেমে গেছে, যা প্রায় ৫৭ % কম হয়েছে।

বিশ্ব বাণিজ্যে এই পরিস্থিতি বড় পরিবর্তন সূচিত করছে, যেখানে মূলত শুল্ক বাড়ানো ও বৈশ্বিক অস্থিরতার কারণে মার্কেটে সরবরাহে প্রভাব পড়েছে।

সার্বিকভাবে, এই দুই মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি প্রায় ১৩.৪৭ % কমে ১১.৫৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে

মতামত দিন