জাতীয়
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এ বি এম আনোয়ারুল হক মারা গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জ-১ (দৌলতপুর‑ঘিওর‑শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি সাবেক এমপির ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন নিশ্চিত করেছেন।

আনোয়ারুল হক দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ‑১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

মতামত দিন