আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে ১৫ জেলায় দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে রোববার (৫ এপ্রিল) রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড় বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এরপরও, আগামী কয়েকদিনে দেশের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি জায়গায় এই ধরনের আবহাওয়া থাকতে পারে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

ওই ধারাবাহিকতায়, বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, সিলেটের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

মতামত দিন