রাজনীতি
ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করবে। সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য সরকারের চলমান গণভোট প্রক্রিয়ার ফলাফল উপেক্ষা এবং রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল সংক্রান্ত সমসাময়িক ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা।

দল সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে মুখপাত্র আসিফ মাহমুদ সজীবসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে দলের অবস্থান প্রকাশ করবেন। এনসিপি জানিয়েছে, গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন