জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিনটি বাসে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে রবিবার (৫ এপ্রিল) দুপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের পর্যবেক্ষণে দেখা যায়, দুপুরের পর এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে থাকে এবং কিছুক্ষণ পরই তিনটি বাস আগুনে ঝলসাতে দেখা যায়।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, আগুন লাগার আগে কিছু যুবক বাস থেকে বের হতে দেখা গেছে। প্রাথমিক ধারণা, মাদক সেবনের পর বাসগুলোতে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া, বাসগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এ পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলমান। তিনি বলেন, তিনটি বাসের অভ্যন্তরীণ অংশ প্রায় সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ডে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো প্রয়োজন।

মতামত দিন