জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের তিন এএসপিকে বদলি।

নিজেস্ব প্রতিবেদক:

জনস্বার্থের কারণে তিনজন সহকারী পুলিশ সুপার (এএসপি)কে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন নির্দেশ না আসা পর্যন্ত কর্মকর্তারা তাদের নতুন পদে দায়িত্ব পালন করবেন।

নতুন পদায়ন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামান র‍্যাবে সহকারী পুলিশ সুপার হিসেবে কাজ করবেন। একইভাবে, জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানও র‍্যাবে নিয়োগ পেয়েছেন। টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং নতুন স্থানে যোগ দিতে হবে। এ সময়সীমা মেনে না চললে ১৯ এপ্রিল থেকে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিনকে পুলিশের এন্টি-টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

মতামত দিন