শপিংমল-দোকান খোলা রাখার সময় বাড়ালো সরকার।
নিজেস্ব প্রতিবেদক:
জ্বালানি তেলের সংকটের প্রভাব বিবেচনা করে সরকার দেশের শপিংমল, বিপণি বিতান এবং দোকানপাট খোলার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্প্রসারণ করেছে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের জানিয়েছে, নতুন সিদ্ধান্তে পূর্বের সন্ধ্যা ৬টার সময়সীমা পরিবর্তিত হয়েছে।
দোকান মালিকদের দাবি ও ব্যবসায়িক সুবিধার কথা বিবেচনা করে সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সমিতির নেতারা আগে প্রধানমন্ত্রীর কাছে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।
এর মাধ্যমে আশা করা হচ্ছে, ব্যবসায়ীরা বিকেলের পরও দোকান খোলা রাখতে পারবেন এবং ক্রেতাদের সুবিধা নিশ্চিত হবে।

মতামত দিন