যুক্তরাষ্ট্রের পরামর্শে পাঠানো চিঠির জবাব না এলেও রাশিয়ার তেল পেতে আশা দেখছেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আনার জন্য যুক্তরাষ্ট্রের পরামর্শে পাঠানো চিঠির এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, রাশিয়া তেল সরবরাহ করবে।
রোববার (৫ এপ্রিল) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, এপ্রিল মাসের জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে। এছাড়া, আগামী তিন মাসের জন্য অকটেন এবং পেট্রোলের যথেষ্ট মজুদ রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরা যেন কোনোভাবেই সেচ কাজে তেলের ঘাটতির কারণে সমস্যার মুখোমুখি না হন, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিজেলের সংকট যাতে একজন কৃষককেও প্রভাবিত না করে, সরকার সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি পিক আওয়ারের জন্য প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। এই সময় কৃষি সেচে কোনো বাধা তৈরি হবে না।
মতামত দিন