ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (৫ এপ্রিল) হুতিরা দ্বারা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ড্রোন এবং ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, উন্নত প্রযুক্তির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর লক্ষ্য করা হয়েছে। এসময় বিমানবন্দরে ‘হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল’ সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়। একটি প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা যাওয়ায় ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বিশেষজ্ঞ দল পাঠিয়ে পদার্থটি শনাক্ত ও নিরাপদে অপসারণ করছে। বিমানবন্দর থেকে সমস্ত কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্স ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে অভিযান চালাচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ, দেহদাশত শহরে দুই দিন আগে বিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংঘর্ষও ঘটেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। তবে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেছে, তবে তা এখনো নিশ্চিত হয়নি।
মতামত দিন