মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ওমানের সাবেক ভাইস প্রেসিডেন্টের
ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর নিন্দা জানিয়ে তার দেশের জনগণকে মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।
এছাড়াও তিনি বলেন, এই অবস্থায় মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যথেষ্ট প্রমাণ এবং জোরালো কারণ রয়েছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে দেশটি একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করেছে, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য এখনও অর্জিত হয়নি।
সূত্র: আল জাজিরা

মতামত দিন