পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠিত।
নিজেস্ব প্রতিবেদক:
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) স্পিকারের আদেশক্রমে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির বাকি চার সদস্য হলেন: প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী কমিশন গঠন করা হয়েছে।
মতামত দিন