ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে আঘাত, উদ্ধার তৎপরতা জোরদার।
নিজেস্ব প্রতিবেদক:
ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।
হামলার পরপরই ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে হোম ফ্রন্ট কমান্ডের বিশেষ দল।
ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সম্ভাব্য হতাহতদের উদ্ধারে তারা কাজ করছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাসহ আশপাশে জনসমাগম না করার জন্য নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আল–জাজিরা
মতামত দিন