জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৮৭।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রকাশিত স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

এদিকে, চলতি সময়ের মধ্যে মোট ৯৮ জন সন্দেহজনক রোগীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা গেছে।

হাসপাতালভিত্তিক তথ্য বলছে, এ সময়ের মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬২৮ জন রোগী। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।

মতামত দিন