রাজনীতি
ছবি: সংগৃহীত

অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের।

নিজেস্ব প্রতিবেদক:

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) ওমরাহ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল একটি গুরুতর বিষয়। এমন পরিস্থিতিতে ড. ইউনূসের নীরব থাকা ঠিক নয়; বরং তাকে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এখন তারা সংসদে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর গণভোটসহ বিভিন্ন সিদ্ধান্তকে উপেক্ষা করছে।

নাহিদ ইসলাম আরও বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা রাজনৈতিকভাবে উদ্বেগজনক। তার মতে, এসব অধ্যাদেশ আইনে রূপ না পেলে সংশ্লিষ্টদের দায় থেকে মুক্তি মিলবে না এবং বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

মতামত দিন