রোববার থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি কার্যকর হবে।
নিজেস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে যাচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এক সিদ্ধান্তে এ নতুন সময়সূচি ঘোষণা করে।
নির্ধারিত সময় অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং কার্যক্রম সম্পন্ন হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে বাজার পরিচালনায় আরও শৃঙ্খলা ও গতিশীলতা আসবে।

মতামত দিন