রাজনীতি
ছবি: সংগৃহীত

দেশ পরিচালনায় তারেক রহমান, নাকি আড়ালে অন্য কেউ—প্রশ্ন তুললেন হাসনাত।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।

পোস্টে হাসনাত উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর তারেক রহমান এক বক্তব্যে বলেছিলেন—ব্যক্তিগত ইচ্ছা থাকলেও দেশে ফেরা তার একক সিদ্ধান্তের বিষয় নয়। এই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, সেই সময় যেসব পক্ষের ওপর তার সিদ্ধান্ত নির্ভরশীল ছিল, তারা কারা—এ বিষয়টি এখনও পরিষ্কার নয়।

তিনি আরও ইঙ্গিত দেন, পরবর্তীতে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা এবং কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত—বিশেষ করে গুম ও মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলো—এসব ক্ষেত্রেও অন্য কোনো প্রভাব ছিল কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

হাসনাত আব্দুল্লাহর ভাষ্য অনুযায়ী, যদি দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাহ্যিক প্রভাব থেকে থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একই ধরনের প্রভাব কাজ করছে কি না—এ বিষয়টি নিয়েও জনমনে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক।

পোস্টের শেষাংশে তিনি সরাসরি প্রশ্ন রাখেন—তারেক রহমান কি সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তি তার সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

মতামত দিন