জাতীয়
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধের সিদ্ধান্ত বহাল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবেই জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া সিদ্ধান্তে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

মন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় বিদ্যুৎ ব্যবহারে সংযম জরুরি। তাই জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ী নেতারাও সরকারের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তবে তারা আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে সময়সীমা পুনর্বিবেচনা করা হবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময়সূচি পরিবর্তনের পাশাপাশি বাজার ও শপিংমল পরিচালনার সময় নির্ধারণ করে দেয় সরকার। সেই অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

মতামত দিন