অপরাধ
ছবি: সংগৃহীত

হাজারীবাগে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর হাজারীবাগ এলাকায় অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মতামত দিন