জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে তৃতীয় দিনেও চলছে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ডিএমপির।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানের আওতায় ফুটপাত ও সড়কের পাশে বেআইনি দোকান উচ্ছেদ কার্যক্রম তৃতীয় দিনে প্রবাহিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।

তিনি জানান, অবৈধভাবে দোকান পরিচালনা করা ব্যবসায়ীদের প্রথমে সতর্ক করা হচ্ছে। তবু কেউ আইন অমান্য করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। তবে সকাল থেকেই ক্ষুদ্র ব্যবসায়ীরা আগেভাগে তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এসব জোন হলো—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা এবং গুলশান। অভিযান চলাকালীন সময় ফুটপাত ও সড়কের পাশে থাকা খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।

মতামত দিন