জাতীয়
ছবি: সংগৃহীত

পিরোজপুরে দুই বাসের সংঘর্ষে ৭ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে সাতজন যাত্রী আহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন ও চরমোনাইয়ের মাহফিল থেকে আসা মোল্লা ট্রাভেলস বাস মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষের ধাক্কায় মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

মোল্লা ট্রাভেলসের যাত্রীরা অভিযোগ করেছেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ।

পিরোজপুর সদর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে উভয় বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন