ইরানে ক্ষেপণাস্ত্র সরবরাহের কাঁচামাল পৌঁছে দিচ্ছে চীনের জাহাজ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার সময় চীনের কয়েকটি জাহাজ ইরানের বন্দরে পৌঁছেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব জাহাজে রয়েছে সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হয়।
সূত্রে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত চারটি নিষিদ্ধ জাহাজ ইরানের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে, আর একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এই জাহাজগুলো চীনের ঝুহাইয়ের গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য এই কাঁচামালের উপর নির্ভর করছে। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কিছু উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে, তবুও গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উল্লেখযোগ্য অংশ এখনও অক্ষত আছে।
চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির মধ্যে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন প্রভাবিত হচ্ছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহে চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি উৎপাদন অবকাঠামো আরও ক্ষতিগ্রস্থ হয়, তবে এই কাঁচামাল ব্যবহার সীমিত হতে পারে।
মতামত দিন