অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর নয়াবাজার পার্ক এলাকায় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা রাসেল (৩১) গুরুতর আহত হয়েছেন।

আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুর আরসিং গেট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতের সময় নয়াবাজার পার্কে অবস্থানকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলির মধ্যে একটি বুকের বাম পাশে আঘাত করে। হামলাকারীরা পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন, রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। কোতোয়ালি থানার ওসি ফয়সাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে বিরোধের জেরে রাসেলকে লক্ষ্য করা হয়েছে।

মতামত দিন